• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:২২:৩৬ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৬:৫৩

৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ৬২ বছর বয়সে তার প্রেমিকা জোডি হেইডনকে বিয়ে করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় দেশটির কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম বিয়ে।

আলবানিজ ক্যানবেরায় তার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর বাগানে এক ব্যক্তিগত অনুষ্ঠানে জোডি হেইডনকে বিয়ে করেন। হেইডন পেশায় ফাইন্যান্স সেক্টরের কর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলবানিজ একটি মাত্র শব্দে লিখেন, ম্যারিড। সঙ্গে বউয়ের হাত ধরে থাকা একটি ভিডিও, যেখানে দেখা যায় হাসিমুখে হাঁটছেন নবদম্পতি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এক যৌথ বিবৃতিতে দম্পতি জানান, আমরা অত্যন্ত আনন্দিত-আমাদের ভালোবাসা এবং ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে ভাগ করে নিতে পেরে।

২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডেতে প্রস্তাব দেওয়ার এক বছরেরও বেশি সময় পর বিয়ের এই আয়োজন। তখন আলবানিজ বলেছিলেন, তিনি এমন একজনকে পেয়েছেন যার সঙ্গে জীবন কাটাতে চান। তারা সোমবার থেকে অস্ট্রেলিয়ার ভেতরেই পাঁচ দিনের হানিমুনে যাবেন।

প্রধানমন্ত্রী আলবানিজ ২০১৯ সালে আগের স্ত্রীকে তালাক দেন। তার এক প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে। পাঁচ বছরেরও বেশি আগে মেলবোর্নে একটি ব্যবসায়ী ডিনারে আলবানিজের পরিচয় হয় জোডি হেইডনের সঙ্গে।

আরও পড়ুন

আরব নেতাদের গ্রেফতার নিয়ে বিতর্ক, নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকোট

লেবার পার্টির এই নেতা এই বছরের মে মাসে বিপুল ব্যবধানে দ্বিতীয়বারের মতো তিন বছরের জন্য নির্বাচিত হন। তিনি স্কুলজীবনেই লেবার পার্টিতে যোগ দেন এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রথম ধাপে  ১০২৬ ইউপিতে ভোট: ইসি
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৫৩


হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২