• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:২০:০৯ (01-May-2026)
  • - ৩৩° সে:

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এ আগুন

১ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৮:৫২

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এ আগুন লেগেছে। ১ নভেম্বর শনিবার স্থানীয় সময় সকালে ভবনটির সবচেয়ে ওপরের তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম বারনামার বরাতে দ্য স্টার জানিয়েছে, কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আসারি ওমর আগুন লাগার খবর নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হননি।

Ad
Ad

ওমর বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন।

Ad

এরই মধ্যে ভবনটিতে আগুন লাগার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বহুতল ভবনটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

পেট্রোনাস টাওয়ার ৩ ভবনটি ৬০ তলা। স্থানীয়ভাবে এটি ‘মেনারা কারিগালি’ নামেও পরিচিত। কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার ঘেঁষে এ ভবন অবস্থিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
১ মে ২০২৬ দুপুর ০২:৫৮:৪৮



গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭



Follow Us