• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫০:৪১ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

বেরোবি উপাচার্যের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাক্ষাৎ

১ মে ২০২৬ দুপুর ০২:৫৯:৩২

বেরোবি উপাচার্যের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাক্ষাৎ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

৩০ এপ্রিল বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, শিক্ষার্থীদের মধ্যে আইন সচেতনতা বৃদ্ধি, সাইবার অপরাধ প্রতিরোধ এবং একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কমিশনার বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের কল্যাণে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১





নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:২১