• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩০:১৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতের মেঘালয়ের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা!

১৩ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২৪:৫৫

ভারতের মেঘালয়ের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশি যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

১১ আগস্ট সোমবার বিকেলের দিকে কৈথা কোণা গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ১২ আগস্ট মঙ্গলবার জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (পিটিআই)।

নিহত ব্যক্তির নাম আকরাম (৩৭)। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

ভারতীয় পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে আটক করে পিটিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় পুলিশে দেয়। সেখান থেকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া ইনকিলাবকে বলেন, আকরামের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজন মরদেহ দেশে আনার জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছেন।

নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের মৃত্যুর খবর জানতে পাই। তবে কীভাবে সে ভারতে গেল। না গেল তা কিছুই জানি না। মরদেহ আনার জন্য আমরা বিজিবির সঙ্গে আলোচনা করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ দৈনিক ইনকিলাবকে বলেন, ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬