• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৪:২৬ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫

৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৮:১৫

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। ৩ অক্টোবর শনিবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা।

আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তাঁর মেয়েও রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির ঘনবসতিপূর্ণ রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের জানান, হামলার সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানের শব্দ শোনা যায়। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। এতে লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনটির নিচের কয়েকটি তলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়।

উদ্ধার অভিযান চলার সময়ও এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রতিবেদক।

রিমাল গাজা সিটির অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো মানুষ অস্থায়ী তাঁবু ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০৭







২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:৩৭