• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:১৪ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৫০

৩০ জুন ২০২৫ বিকাল ০৫:০১:৪৪

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিটির শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সুদানের দৈনিক আলরাকোবা জানিয়েছে, রোববার সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণে পাথও ও বালি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েক জনকে উদ্ধার করা হয়। এরপর আসে উদ্ধারকারী বাহিনী। তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংস্তূপে আটকা পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যারা আটকা পড়েছেন, তাদের সবাই নিহত বলে ধারণা করা হচ্ছে এবং এই সংখ্যা অন্তত ৫০ জন।

আরও পড়ুন

দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি

খোঁজ নিয়ে জানা গেছে, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ২ মাস আগেও খনিটিতে একবার ধস নেমেছিল। তবে সেবার কেউ নিহত হননি।

সুদান বিশ্বের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারী দেশ। দেশটির বিভিন্ন খনিতে স্বর্ণের মজুতও বিপুল। তবে অধিকাংশ খনিতে শ্রমিকদের নিরপত্তা নিশ্চিতে ন্যূনতম ব্যবস্থা না থাকা আন্তর্জাতিক অঙ্গনে সুদানের সরকারের ব্যাপক সমালোচনা আছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২