• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৫০:৫১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতির মধ্যেই ফের ইরানে হামলার নির্দেশ ইসরায়েলের

২৪ জুন ২০২৫ বিকাল ০৩:৪৩:৪৭

যুদ্ধবিরতির মধ্যেই ফের ইরানে হামলার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণার এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই ইরানের দিকে ফের হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ২৪ জুন মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলের দাবি, ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দুটি ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Ad
Ad

তবে যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইরান।

Ad

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অভিযানের উদ্দেশ্য অর্জনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয় করে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us