• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:০৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিলেন ট্রাম্প

২২ জুন ২০২৫ সকাল ০৯:৩২:০৬

ইরানে হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ দেন।

তার বক্তব্য যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়।

এসময় ইরান শান্তি অলোচনায় না বসলে তাদের ওপর আরো হামলা চালানো হবে বলে মন্তব্য করেন মি. ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, ‘হয় শান্তি প্রতিষ্ঠা হবে, নাহলে ইরানের ওপর আরো অনেক বড় হামলা করা হবে, যা গত আটদিনে তারা দেখেনি।’

উল্লেখ্য, এর আগে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২২ জুন রোববার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে সকল বিমান ইরানের আকাশসীমার বাইরে। ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পূর্ণ হামলা করা হয়েছে। সকল বিমান নিরাপদে ফিরছে।

পোস্টে তিনি আরও লেখেন, বিশ্বের আর কোনও সামরিক বাহিনী এটি করতে পারেনি। আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। এখনই শান্তির সময়!

নিজেদের পারমাণবিক স্থাপনায় হামলা হওয়ার বিষয়টি স্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষও। সূত্র: বিবিসি, আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২