• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৪৩:৪৬ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতের দাবি, তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান

৯ মে ২০২৫ সকাল ১০:২২:৫৯

ভারতের দাবি, তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। দেশটির দাবি, ভারত-শাসিত কাশ্মির ও পাঞ্জাবের ওই তিনটি স্থাপনায় হামলা করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

তবে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলছে, ভারত-শাসিত কাশ্মিরে কোনও হামলার দায় পাকিস্তানের নয়। ৯ মে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ভারত-শাসিত কাশ্মিরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ভারতের সেনাবাহিনী দাবি করেছে।

আরও পড়ুন

ইসরাইলের রাজনীতিতে আরব প্রতিনিধিত্বের উত্থান, চাপে নেতানিয়াহু

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ভারত-শাসিত কাশ্মিরে কোনও হামলার দায় তার দেশের নয়।

এছাড়া ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে, ওইসব “হামলা”র ফলে তাদের কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো “নিষ্ক্রিয়” করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, ‘জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাঁটির ওপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। এইসব হামলা রুখে দেওয়া হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলকে ব্যবহার করতে আগ্রহী জাপান, স্বাগত জানাল ভারত

বিবিসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত-শাসিত কাশ্মিরের জম্মু শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরপর ওই অঞ্চলটি ব্ল্যাকআউট তথা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া জম্মুরই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাকআউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করে।

এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে।

জম্মুর বিমানবন্দর থেকেও বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল। জম্মু শহরের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছিলেন, বিমানবন্দরের কাছে তিনি নিজে ‘১৬টি বস্তুকে’ পড়তে দেখেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬