আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন হামলায় আলজাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। ৮ এপ্রিল বুধবার গাজা সিটির পশ্চিমে আল-রশিদ উপকূলীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় তাকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।
ওই সাংবাদিকের নাম মোহাম্মদ উইশাহ। তিনি আলজাজিরা মুবাশারের সংবাদদাতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।


প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মোহাম্মদ উইশাহ একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত হানে। এতে গাড়িটিতে মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

সাংবাদিক মোহাম্মদ উইশাহর হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন গাজার আল-আহলি হাসপাতাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যানবাহনেও হামলার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর এই বিধ্বংসী অভিযানে বেসামরিক নাগরিকদের পাশাপাশি সংবাদকর্মী ও স্বাস্থ্যকর্মীদের ক্রমবর্ধমান মৃত্যু বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available