• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:০৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নেশার টাকা না পেয়ে নিজের ঘরেই আগুন দিল যুবক

৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৪:০০

নেশার টাকা না পেয়ে নিজের ঘরেই আগুন দিল যুবক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে রাসেল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।

৮ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালেবনগর আবাসন প্রকল্পের একটি ব্যারাকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে সেখানে পরিবারসহ বসবাস করতেন। ঘটনার দিন তিনি তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চান। তবে স্ত্রী টাকা না দিয়ে কাজে চলে গেলে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে আগুন ধরিয়ে দেন। এরপর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

আগুনের শিখা দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪