• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩৬:৩০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

শনিবারের মধ্যে হামাসের হাতে থাকা সকল জিম্মির মুক্তি চান ট্রাম্প

১১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:২১:১০

শনিবারের মধ্যে হামাসের হাতে থাকা সকল জিম্মির মুক্তি চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারির শনিবারের মধ্যে গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটি না হলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় ১০ ফেব্রুয়ারি সোমবার ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন।

একই দিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বাকি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় হামাস। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সোমবার দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। এরপরই মূলত এই মন্তব্য করলেন ট্রাম্প।

হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কী হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের হাতেই ছেড়ে দিতে চান তিনি। তবে আমি বলব, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করুন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছেও বলে জানান ট্রাম্প।

আরও পড়ুন

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহত ৫৮

এদিকে, গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তারা আমার প্রস্তাবে রাজি না হলে, তাদের সহায়তা বন্ধ রাখা হবে। সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫১







ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
২০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৫:২৫