• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৪৬:৪৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর

২৭ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪২:৫৫

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর

ডেস্ক রিপোর্ট: আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডি আর কঙ্গো) সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। তবে এ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে রয়েছেন।

২৭ জানুয়ারি সোমবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ডিআর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে রয়েছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে ২৬ জানুয়ারি রোববার বিবিসি এক প্রতিবেদনে জানায়, সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার ৯ সেনা ছাড়াও মালাউয়ির তিন এবং উরুগুয়ের একজন সেনা নিহত হয়েছেন। তারা সবাই জাতিসংঘের আওতায় শান্তিরক্ষার কাজে নিয়োজিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৮:১৯


সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:০৪



ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:২০



দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০০:২৫