• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫১:৩৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য: ল্যাভরভ

২৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫৬:৩০

সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক: গাজার পর লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা শুরু করেছে ইসরায়েল। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতের জনবহুল এলাকার আবাসিক ভবনগুলোও ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না।

এমন পরিস্থিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘে বলেছেন, মধ্যপ্রাচ্য ‘সর্বাত্মক যুদ্ধের’ দ্বারপ্রান্তে।

মূলত বিশ্ব নেতাদের যুদ্ধবিরতি চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় ৪১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬ হাজার ৯২ জন।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি শুরু থেকেই জানিয়ে আসছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে।

আরও পড়ুন

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০