• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:৫৯ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধানকে হত্যা

৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৫:০৭

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধানকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হত্যার দায় স্বীকার করা হয়।

Ad
Ad

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলে, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা।

Ad

অবশ্য ইসরায়েলের আগেই ইরানের পক্ষ থেকে খাদেমির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আজ সকালে তিনি নিহত হয়েছেন। তাকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আইআরজিসি।

২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হন। এর চার দিন পর তার স্থলাভিষিক্ত হন খাদেমি। এখন তাকেও হত্যা করল ইসরায়েল। সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:০৫









Follow Us