• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২০:৩৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ

৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:০৫

কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ

নিজিস্ব প্রতিবেদক: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ করতে সারাদেশে শুরু হচ্ছে 'জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬'।

৭ এপ্রিল মঙ্গলবার থেকে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত দেশের সব নদ-নদী ও সাগরে জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

৬ এপ্রিল সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।

জাটকা আহরণ ক্রয়-বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়; তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩