• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫১:৫৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ ২৪ অক্টোবর: ৮১ বছর পেরিয়ে ৮২তম বছরে জাতিসংঘ

২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৬:৫৮

আজ ২৪ অক্টোবর: ৮১ বছর পেরিয়ে ৮২তম বছরে জাতিসংঘ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আজ ২৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্বসংঘ দিবস বা ‘জাতিসংঘ দিবস’। ১৯৪৫ সালের আজকের এই দিনে জাতিসংঘ সনদের আনুষ্ঠানিক বাস্তবায়নের মাধ্যমে বিশ্বমঞ্চে এই বৈশ্বিক সংস্থাটির পথচলা শুরু হয়। প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ করে আজ ৮২তম বর্ষে পা রাখল বিশ্বশান্তির এই অভিভাবক সংস্থাটি।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয় ধ্বংসযজ্ঞ এবং সংস্থাটির পূর্বসূরি 'লিগ অব নেশনস'-এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই মূলত বিশ্বজুড়ে স্থায়ী শান্তি ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। বিশ্বজুড়ে তৈরি হওয়া আন্তর্জাতিক দ্বন্দ্বগুলোর শান্তিপূর্ণ সমাধান, রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষাই এই সর্বজনীন সংস্থাটির মূল কাজ।  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে জাতিসংঘের বর্তমান সদর দপ্তর অবস্থিত। মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সংস্থাটির ‘জাতিসংঘ’ (United Nations) নামকরণ করেছিলেন। বিশ্বমঞ্চে বর্তমানে এর অন্তর্ভুক্ত সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। আন্তর্জাতিক এই সংস্থার প্রধান নির্বাহী হলেন এর মহাসচিব, আর বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।  

আরও পড়ুন

নাগরিকদের ৭২ ঘণ্টার জন্য খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পোক্ত করতে জাতিসংঘে যোগ দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্বের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের স্বীকৃতি লাভ করে দেশটি।

এটিভি/ আর এম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪২:৩৭





ফের কক্সবাজারের হোটেলে আগুন
ফের কক্সবাজারের হোটেলে আগুন
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:২১