• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:০০ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

১ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৮:২৫

পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভকে ঘিরে সহিংসতায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন।

১ মার্চ রোববার সংঘটিত এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে জিও নিউজ।

Ad
Ad

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা এম টি খান রোডে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলের বাইরে জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মারমুখী হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সহিংসতা ঠেকাতে পুলিশ ও রেঞ্জার্সের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

Ad

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হন এবং আহত হন আরও ১৮ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।’ পাশাপাশি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৩৮





পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৯:২৪


Follow Us