• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৪৬:২৮ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

জকসু’র উদ্যোগে জবি কেন্দ্রীয় মসজিদে ফের ইফতার

১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:০৯

জকসু’র উদ্যোগে জবি কেন্দ্রীয় মসজিদে ফের ইফতার

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীদের জন্য আবারও ইফতারের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এ উদ্যোগ গ্রহণ করেছে। রমজান মাসজুড়ে ক্যাম্পাসে অবস্থানরত এবং আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এ আয়োজনকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Ad
Ad

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে ইফতার কর্মসূচি চালু ছিল। তবে প্রশাসনের ওই আয়োজন শেষ হলে অনেক শিক্ষার্থী পুনরায় ইফতার চালুর দাবি জানান।

Ad

বিশেষ করে হলের বাইরে থাকা শিক্ষার্থীরা জানান, রমজানে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইফতারের ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি পোহাতে হয়।

জকসু সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজ রহমান জানান, “আজ থেকে ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন ২০০ জন শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রতিদিন নির্ধারিত সময়ের মধ্যে এ ইফতার বিতরণ করা হবে।’

এদিকে ইফতার আয়োজন পুনরায় শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রশাসন, জকসু এবং শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও জোরদার হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
১ মার্চ ২০২৬ রাত ০৮:১৪:৫২






জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৩৮



Follow Us