• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ১০:৪৭:৪১ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান

২৬ মার্চ ২০২৬ রাত ০৯:১২:৫৫

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের এই জবাবের বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র বলেছে, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। তেহরান এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে ইরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে ‌‘‘গুপ্তহত্যা ও আগ্রাসন’’ বন্ধ এবং যুদ্ধের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই বিষয়ে তেহরান নিশ্চয়তা চেয়েছে।

Ad

এ ছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণ দাবি জানিয়েছে তেহরান। পাশাপাশি এই সংঘাতের সঙ্গে জড়িত ওই অঞ্চলের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

ইরানি ওই সূত্র বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বকে একটি ‘‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি এবং তা স্বীকার করে নেওয়ার ওপর জোর দিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর কয়েক দিন আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, বর্তমান সব শর্তের সঙ্গে সেগুলোও যুক্ত হবে।

তবে ইরানি ওই সূত্র যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেছে, ইরান মনে করে যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান এক ধরনের ‘প্রতারণা’, যার পেছনে একাধিক লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে তুলে ধরা, বিশ্ববাজারে তেলের দাম কম রাখা এবং দক্ষিণ ইরানে স্থল অভিযানের জন্য সময়ক্ষেপণ করে সামরিক প্রস্তুতি নেওয়া।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us