খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবি ঘটনায় নিহত প্রত্যেক পরিবারের ২৫ হাজার টাকার চেক দিয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন।
২৬'মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান নিহতদের বাড়িতে যেয়ে এ চেক প্রদান করেন।


এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিল (৩) ও শোমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩) এই তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় পড়ে যায়। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে বাসটি টেনে তোলা হয়। স্বজন হারানোদের আহাজারিতে খোকসায় শোকাতুর পরিবেশ বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available