• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:০৩ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:০০

পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের উত্তেজনা ও হুমকির পর অবশেষে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

২৮ ফেব্রুয়ারি শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানে যুক্তরাষ্ট্রের ‘বড় ধরনের যুদ্ধের অভিযান’ শুরু হয়েছে। একই দিনে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

Ad
Ad

ওয়াশিংটনের দাবি, ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর পতন ঘটানোই এবারের সামরিক অভিযানের লক্ষ্য। তবে তেহরান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু।

Ad

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত ছয় দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতেও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র।

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরেও হামলার খবর পাওয়া গেছে। এছাড়া জর্ডানেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে এএফপি। সংস্থাটির এক প্রতিবেদক রিয়াদে অন্তত দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ হামলা আন্তর্জাতিক আইন ও তাদের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন; এর উপযুক্ত জবাব দেওয়া হবে। আবুধাবির পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব আঞ্চলিক স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু। ফলে চলমান সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং নতুন নতুন হামলার খবর আসছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৩৬


আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০১



উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫


Follow Us