আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে এক মার্কিন নারী পর্যটক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি কোডাগু জেলার কুট্টা এলাকায় ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও ভারতীয় গণমাধ্যম।
২৩ এপ্রিল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই নারী স্থানীয় একটি হোমস্টে-তে (স্থানীয় বাসাবাড়িতে পর্যটকদের থাকার ব্যবস্থা) অবস্থান করছিলেন। সেখানেই তিনি যৌন নির্যাতনের শিকার হন। ঘটনাটি গত সপ্তাহে ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কোডাগু জেলার পুলিশ সুপার আর এন বিন্দু মণি বলেন, কুট্টা থানায় বিদেশি নাগরিকের ওপর যৌন নির্যাতনের মামলা করা হয়েছে এবং এ মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের বিচারিক হেফাজতে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারী বর্তমানে মাইসুরু শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে, দূতাবাস বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানায় এবং সেখান থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কর্ণাটকের বিধান পরিষদ সদস্য সিটি রবি একে ‘লজ্জাজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন এবং দ্রুত তদন্ত ও কঠোর শাস্তির আহ্বান জানান।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, হোমস্টে পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতি ও লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে এবং এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available