• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:২৬:৪১ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক

২৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৪:৩৭

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

২২ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাকিল আহমেদ উপজেলার নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন: সোহেল তাজ

‎জানা গেছে, ২১ এপ্রিল মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট দেন।

এআইয়ের সহায়তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে বিতর্কিত ওই পোস্টের ক্যাপশনে লিখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিল না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরও কিছু কার্ড রেডি।’

পরবর্তীতে এই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টের স্ক্রিনশট বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তীব্র ক্ষোভ এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিষয়টি পরে পুলিশে জানানো হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিল আহমেদকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, স্ট্যাটাসটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় সেই বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:২৯


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১