• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৩০:১৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজার মতো পরিণতি হতে পারে কাশ্মীরের: ফারুক আবদুল্লা

২৭ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:২২:৫৯

গাজার মতো পরিণতি হতে পারে কাশ্মীরের: ফারুক আবদুল্লা

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় শান্তি ফেরানোর জন্য ইসরাইল এবং ফিলিস্তিনিদের আলোচনার পক্ষে কথা বলছে ভারত। তা হলে কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য নয়াদিল্লি-ইসলামাবাদ আলোচনায় বাধা কোথায়?

২৫ ডিসেম্বর সোমবার এই প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে, গাজার মতোই পরিণতি হতে পারে কাশ্মীরের।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখলে দু’তরফেরই উন্নতি হয়। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি তো বলেছেন, এটি যুদ্ধের যুগ নয়।’

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে ইতি টানার পরামর্শ দিয়েছিলেন মোদী। বলেছিলেন, ‘এই সময়টা যুদ্ধের নয়।’ সূত্র: আনন্দবাজার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯