• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫৭:২৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ লেবাননের ভূগর্ভস্থ টানেল ও কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিল ইসরায়েল

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩১:৩৬

দক্ষিণ লেবাননের ভূগর্ভস্থ টানেল ও কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশালাকার ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক এবং কৌশলগত সামরিক অবকাঠামো পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

১১ সেপ্টেম্বর শুক্রবার পাহাড়ের নিচে গড়ে তোলা এই জটিল ভূগর্ভস্থ স্থাপনাটি ধ্বংস করতে ব্যবহার করা হয় প্রায় ১১০০ কেজি শক্তিশালী বিস্ফোরক।

ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় দক্ষিণ লেবানন ও সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন বা শকওয়েভ সৃষ্টি হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে ধ্বংসযজ্ঞের একটি স্পষ্ট ড্রোন ও এরিয়াল ভিডিও ফুটেজও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তেল আবিব।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোটি দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘আলী আল তাহের’ পাহাড়ি রিজলাইনে অবস্থিত ছিল, যা ইসরায়েল সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। প্রায় ২ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের ভেতরে এটি প্রধান আঞ্চলিক কমান্ড সেন্টার ছাড়াও বিপুল পরিমাণ রকেট, দূরপাল্লার মিসাইল, অ্যাটাক ড্রোন এবং ভারী বিস্ফোরক মজুত রাখা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লোহিত সাগরে কৌশলগত যাকার দ্বীপ দখলে নিল হুথিরা
লোহিত সাগরে কৌশলগত যাকার দ্বীপ দখলে নিল হুথিরা
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৫:৩১