• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:১১:৪৯ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:০৫:১৪

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

Ad
Ad

তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা থেকে ১০ দিনের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।

Ad

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গত ১৪ এপ্রিল মঙ্গলবার ওয়াশিংটনে ৩৪ বছর পর প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

এ ছাড়া ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে দুই দেশের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প দাবি করেন, এর আগে তিনি বিশ্বে ৯টি সংঘাত সমাধান করেছেন এবং এই উদ্যোগকে তিনি তার দশম সাফল্য হিসেবে দেখতে চান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০২:৩৫










Follow Us