• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪৯:২২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের ৪দিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫১

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের ৪দিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম ব্যাংককক পোস্ট ১৪ এপ্রিল মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, গত চারদিনে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। যা গত বছর নববর্ষের অনুষ্ঠানের সময় হওয়া দুর্ঘটনার চেয়ে ২৫ শতাংশ কম।

Ad
Ad

শুধুমাত্র গতকাল সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।

Ad

থাইল্যান্ডে এ বছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। যার ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে থাইল্যান্ডে।

সূত্র: ব্যাংকক পোস্ট 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
১৪ এপ্রিল ২০২৬ রাত ০৯:০০:৩২





জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৩





Follow Us