• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৫:০৮ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রীর প্রতি মোদির ঈদ শুভেচ্ছা

১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:১৬:৩৬

বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রীর প্রতি মোদির ঈদ শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯ মার্চ বৃহস্পতিবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

Ad
Ad

বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক! ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

Ad

তিনি আরও বলেন, এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও ইবাদতে নিয়োজিত ছিলেন। ঈদুল ফিতর সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সকল মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।

এছাড়া তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬




সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:২৫


দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪




Follow Us