আন্তর্জাতিক ডেস্ক: সাউথ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। দেশটির পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই বিনোদনকেন্দ্র ও পানশালায় ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে হামলা চালায় একদল বন্দুকধারী। অ্যাসল্ট রাইফেল ও পিস্তল নিয়ে হামলাকারীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন।
সাউথ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানিয়েছে, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে কয়েকজন ক্রেতার দেহ তল্লাশি করে মোবাইল ফোন নিয়ে যায়। পরে দুটি অজ্ঞাত গাড়িতে করে ঘটনাস্থল ছাড়ে তারা।
পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
এদিকে একই রাতে দেশটির কেপটাউনেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাত ১টা ৪৬ মিনিটে ল্যান্ডলের একটি বিনোদনকেন্দ্রে হামলা চালায় বন্দুকধারীরা। এতে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
দুই হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সাউথ আফ্রিকার কর্তৃপক্ষ। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স, স্টার নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available