• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২৪:২১ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

ইউক্রেনের রাজধানীতে ৩ দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ পুতিনের

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৪

ইউক্রেনের রাজধানীতে ৩ দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই সাময়িক হামলা বিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারের মস্কো সফরের মধ্যেই এই ঘোষণা দিল ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার উদ্দেশ্যেই তারা রাশিয়ার রাজধানীতে গেছেন।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিরতি শুধু কিয়েভের জন্য প্রযোজ্য। অর্থাৎ, ইউক্রেনের অন্যান্য অঞ্চলে রুশ হামলা অব্যাহত থাকতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং তাদের কিয়েভ সফর ও বৈঠকের প্রস্তুতি সহজ করতেই এই সাময়িক হামলা বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে। মস্কো সফর শেষে তাঁরা কিয়েভে যাওয়ার পরিকল্পনা করছেন।

এদিকে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের কাছে দুটি বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বোরিসপিল বিমানবন্দরও রয়েছে, যেটি একসময় ইউক্রেনের আন্তর্জাতিক বিমান যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।

এর আগে শুক্রবার ট্রাম্প তার বিশেষ দূত উইটকফ ও কুশনারকে ‘দারুণ আলোচক’ বলে প্রশংসা করেন। তিনি জানান, যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তারা একটি প্রস্তাব নিয়ে রাশিয়ায় যাচ্ছেন।

ট্রাম্পের দাবি, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।

পুতিনের এই সিদ্ধান্তকে পুরো ইউক্রেনে যুদ্ধবিরতি হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত এটি কিয়েভকেন্দ্রিক তিন দিনের সাময়িক হামলা বিরতি। তবে মার্কিন প্রতিনিধিদের মস্কো ও কিয়েভ সফরের সঙ্গে এর সময়গত মিল শান্তি আলোচনায় নতুন কোনো অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সূত্র: পলিটিকো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৩:১৫



আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৫৫

নারী এশিয়া কাপসহ আজ টিভিতে যা দেখবেন
নারী এশিয়া কাপসহ আজ টিভিতে যা দেখবেন
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩২

দেশের যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে
দেশের যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:০৭