ডেস্ক রিপোর্ট: ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।
৫ সেপ্টেম্বর শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস। তিনি জানান, শনিবার রাত ৯টার পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন মন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থতা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available