• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৮:৫৫ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প

৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩০:৪৮

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। ২ এপ্রিল বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ-এ এক পোস্ট করে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

Ad
Ad

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং তার বিশ্বস্ত বন্ধু। গত এক বছরে তিনি নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Ad

বন্ডি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, বিচার বিভাগে বন্ডির নেতৃত্ব এবং এপস্টিন সংক্রান্ত তদন্তের নথি ঘিরে তাকে পদচ্যুত করা হয়েছে।

এর আগে, গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকে ক্রিস্টি নোয়েমকেও বরখাস্ত করেছিলেন ট্রাম্প।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us