• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৭:৪১ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

৩১ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৭:০০

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকালে স্ত্রীর সঙ্গে ফোনকলে কথা বলছিলেন কামরুল। এ সময় হঠাৎ গুলির শব্দ এবং তার আত্মচিৎকার শোনা যায়। এরপর তিনি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে জানা যায়, সৌদির স্থানীয় সময় রোববার ভোর ৪টার দিকে কামরুল তার কর্মস্থল তায়েফ শহরে একটি সুপার মার্কেটে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাৎক্ষণিক তিনি দৌড়ে মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

কামরুলের ছোট ভাই মোজাম্মেল হোসেন মোহন জানান, তিন বছর আগে তার সেজো ভাই আনোয়ার হোসেন সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান। টাকার অভাবে তার মরদেহ দেশে আনা যায়নি। এরপর পরিবারের হাল ধরতে আড়াই বছর আগে তাঁর মেজো ভাই কামরুল সৌদি আরবে যান।

পরপর দুই ছেলের এমন করুন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না কামরুলের বাবা-মা। বিদেশ যাওয়ার সময় ছেলের ঋণের টাকা পরিশোধ, তার রেখে যাওয়া দুই শিশু সন্তানের লালন পালন এবং কীভাবে সংসার চলবে সে চিন্তায় দিশেহারা তারা। ছেলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।

অসহায় পরিবারটির দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিহত কামরুল হোসেন দুই ছেলে সন্তানের জনক। ছোট ছেলের বয়স তিন বছর এবং বড় ছেলের বয়স পাঁচ বছর। তার বাবা খোরশেদ আলম একজন প্রান্তিক কৃষক।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ড মেম্বার জাফর উল্যাহ বলেন, কামরুলের আকস্মিক মৃত্যুতে তার পুরো পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগেও সৌদিতে তাদের আরো একটি ছেলে আগুনে পুড়ে মারা যায়।

৩ নম্বর ওয়ার্ড মেম্বার নসির উদ্দিন বলেন, ‘কী কারণে ওই সৌদি তরুণ কামরুলকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, এমন মৃত্যুর খবরে আমরা সবাই শোকাহত। প্রধানমন্ত্রী তারেক রহমানে কাছে অনুরোধ তিনি যেন অসহায় পরিবারটি দিকে তাঁর সহায়তার হাত বাড়িয়ে দেন।’

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
৩১ আগস্ট ২০২৬ সকাল ১১:৩০:৩১