• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৯:২২ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

৯ মার্চ ২০২৬ সকাল ০৭:৫৯:৩৩

সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
প্রতীকি ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৮ মার্চ রোববার দেশটির সিভিল ডিফেন্সের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-কারজ শহরের একটি আবাসিক এলাকায় রোববার মিসাইলটি আঘাত হানে। এতে একটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সেবাদানকারী প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহতদের একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক। এছাড়া আহত ১২ জনই বাংলাদেশি শ্রমিক।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫১:৫৬

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:১২


ওজন কমানোর ৫ পানীয়
ওজন কমানোর ৫ পানীয়
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৪:১৭





মুদ্রার মাধ্যমে ইতিহাসের খোঁজে
মুদ্রার মাধ্যমে ইতিহাসের খোঁজে
৩০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৬:২৫