• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৪৫:৩৪ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

তৎপর বাংলাদেশ দূতাবাস

স্পেনে নতুন নিয়মে অভিবাসীদের বৈধকরণে আসছে বিশেষ সুযোগ

৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:১২:৩৭

স্পেনে নতুন নিয়মে অভিবাসীদের বৈধকরণে আসছে বিশেষ সুযোগ

মোহাম্মদ শরীফুজ্জামান, স্পেন থেকে: ইউরোপের দেশ স্পেনে দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে বসবাস করা কয়েক লাখ অভিবাসীর জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। নতুন সংশোধিত অভিবাসন আইন অনুযায়ী, বসবাসের সময়সীমা শিথিল করাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন তারা।

অনিয়মিত অভিবাসীদের নতুন নিয়মে বৈধকরণের (Regularization) জন্য আসছে বিশেষ সুযোগ যা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে জুনের শেষ পর্যন্ত। এদিকে  সঠিক সময়ে মধ্যে বাংলাদেশী প্রবাসীরা পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স পেতে সংশয় প্রকাশ করে দূতাবাসে ভিড় করেছে। এই চাপ সামলাতে এবং প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস।

Ad
Ad

সেই লক্ষ্যে স্পেনের মাদ্রিদস্ত বাংলাদেশ দূতাবাস স্বল্প জনবলের মধ্যেও গত জানুয়ারির ২৬ তারিখ থেকে নিরবিচ্ছিন্ন সেবা প্রধানের লক্ষ্যে  ছুটির দিনসহ প্রতিদিন কর্ম ঘণ্টার বাইরে রাত অবধি সেবা কার্যক্রম চালু রেখেছে।

Ad

এছাড়াও বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াতে অস্থায়ী কনসোলার সেবা প্রধান করে আসছে এবং নিয়মিত সেবা কার্যক্রম চালু ও সঠিক সময়ে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, পুলিশ ও যথাযথ কর্তৃপক্ষের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখার চেষ্টা করছেন এবং নতুন সরকার আসার পরে সহযোগিতা আরো ত্বরান্বিত হচ্ছে বলে সরকারের কাছে রাষ্ট্রদূত ধন্যবাদ জ্ঞাপন এবং ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন।

এই বিশেষ নিয়মিত করনের আওতায় জানা যাচ্ছে যারা ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে থেকে স্পেনে কন্টিনিউ পাঁচ মাস অবস্থান করছেন, যাদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স (ক্রিমিনাল রেকর্ড নেই) বৈধ আছে, তারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস বাংলাদেশী প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশ্বাস দিয়েছে।

সেবা প্রত্যাশী ও সংশ্লিষ্টরা  দূতাবাসের সার্বিক পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে আরও দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানান এবং আবেদনের ডিডলাইনকে সামনে রেখে এই বিশেষ সময়ে স্পেনে বসবাসরত প্রবাসীদের বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান।

এছাড়াও যেহেতু বার্সেলোনাতে অনেক বাংলাদেশী প্রবাসী বসবাস করে তাই বার্সেলোনাতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীরা বার্সেলোনাতে একটি স্থায়ী কনসোলার সেবা চালুর জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।

রাষ্ট্রদূত জনাব মাসুদুর রহমান, এশিয়ান টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করে জানান "আমরা জানি এপ্রিল থেকে শুরু হয়ে চলবে জুনের শেষ পর্যন্ত সময়সীমা রয়েছে। প্রবাসীরা যাতে দ্রুত পাসপোর্ট ইস্যু এবং পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কোনো জটিলতায় না পড়েন, সেজন্য আমরা স্বল্প জনবলের এর মধ্যেও নিরবিচ্ছিন্ন বিশেষ সেবা কার্যক্রম চালু রেখেছি।

আমাদের লক্ষ্য, কেউ যেন প্রয়োজনীয় কাগজের অভাবে এই সুযোগ থেকে বঞ্চিত না হন।"

তিনি আমাদের প্রবাসীদের ভাই-বোনদের আরো সতর্ক করে বলেন যে, ''আমাদের সম্মানিত কোন সরল ও নিষ্পাপ প্রবাসী যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে এবং যে কোন প্রয়োজনে সরাসরি দূতাবাসের ওয়েবসাইট বা কনস্যুলার সেবা গ্রহণ ও দূতাবাসে যোগাযোগ করে। সঠিক সময়ে নির্ভুল তথ্য জমা দেওয়াই এখন বৈধতা পাওয়ার প্রধান চাবিকাঠি।"

স্পেন সরকারের এই মানবিক সিদ্ধান্তের ফলে কয়েক হাজার বাংলাদেশি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন বলে আশা করা হচ্ছে। তবে এপ্রিল থেকে শুরু হয়ে চলবে জুনের শেষ পর্যন্ত এই ডেডলাইন মাথায় রেখে দ্রুত নিজেদের গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাড়তে পারে ঈদের ছুটি
বাড়তে পারে ঈদের ছুটি
৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:১৪








Follow Us