• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:২৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিয়ের ছুটিতে আসা প্রবাসীর প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

১৯ মে ২০২৫ সকাল ০৯:২৪:৪০

বিয়ের ছুটিতে আসা প্রবাসীর প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পিকআপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জুনাইদ (২৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

১৮ মে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোটবাজার চৌধুরীপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহত মোহাম্মদ জুনাইদ হলদিয়াপালং ইউনিয়নের হাবিব উল্লার ছেলে। তিনি সৌদি প্রবাসী। বিয়ে করেছেন মাত্র তিন মাস হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনাইদ সন্ধ্যায় মোটরসাইকেলে কক্সবাজার-টেকনাফ সড়ক ধরে মরিচ্যা বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় কোটবাজারস্থ চৌধুরী পাড়া রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জুনাইদ। এমসয় মোটরসাইকেলে থাকা আরও দু'জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপর পিকআপের চালক পালিয়ে গেছেন।

শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭