• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৭:২০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ: শাহজাহান সেলিম বুলবুল

৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:১৪:০৬

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ: শাহজাহান সেলিম বুলবুল

সিলেট ব্যুরো: বাংলাদেশ থেকে আগত এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল (পিএইচএফ) বলেছেন প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।

মহান মুক্তিযুদ্ধেও প্রবাসী বাংলাদেশিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা বিদেশের মাটিতে জনমত সৃষ্টিসহ মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করেছেন। আজও তারা বাংলাদেশের উন্নয়ন ও সাফল্যের সাথে সর্বাঙ্গীণভাবে সম্পৃক্ত।

প্রবাসীরা বিভিন্ন মানবহিতৈষী কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন উল্লেখ করে তিনি আরও বলেন প্রবাসী এবং অভিবাসী কর্মীদের প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক রিজার্ভকে মজবুত এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি তাদের যে কোন সমস্যায় সবাইকে পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

তিনি ২৯ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কানাইঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা কয়েছ আহমদের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান’র সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে বরণ করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল আম্বিয়া চৌধুরী, এমদাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েস আহমদ, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০