নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামের এক অসহায় পরিবারের। ইফতারে কখনো শুধু লাউ শাক, আবার কখনো শুধু পানি দিয়েই রোজা ভাঙতে হচ্ছে তাদের।
জানা যায়, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জহুরুল ইসলাম। এরপর থেকেই তার স্ত্রী সেলিনা বেগমকে দুই প্রতিবন্ধী মেয়ে, এক শিশু ছেলে, স্বামী ও শাশুড়িসহ ছয় সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।


সরেজমিনে দেখা গেছে, একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করছে পরিবারটি। অভাব-অনটনের কারণে অনেক সময় সেহরি ও ইফতারে পর্যাপ্ত খাবার জোটে না। কখনো শাক-পাতা, কখনো শুধু ভাত, আবার কখনো শুধু পানি খেয়েই দিন পার করছেন তারা।

পরিবারের সদস্যরা জানান, বৃষ্টিতে ঘর ভিজে যায়, রোদে শুকাতে হয়। আগে আত্মীয়-স্বজনের কিছুটা সহায়তা থাকলেও এখন তা বন্ধ হয়ে গেছে। সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে না পারার কষ্টে দিন কাটছে সেলিনা বেগমের।
পরিবারটির পক্ষ থেকে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ পায়।
সহযোগিতা করতে,
সেলিনা বেগম
বিকাশ নম্বর: 01745203611
স্বামী: জহুরুল ইসলাম
আঁচড়াখালী পশ্চিমপাড়া, পিপরুল, নলডাঙ্গা, নাটোর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available