• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:২৩:৪৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত লিমন

১৫ মার্চ ২০২৪ রাত ০৮:০৬:৪৫

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত লিমন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী লিমন বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার বাবা-মা। লিমন ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

চিকিৎসক জানিয়েছেন, তিনি মরণব্যাধি ব্লাড ক্যান্সার  আক্রান্ত হয়েছেন। তার পরিবার জানিয়েছে, লিমনের চিকিৎসায় ইতোমধ্যে অনেক টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

জানা যায়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের মো. অলিউল ইসলামের ছেলে মো. লিমন (১৯) অভাবের কারণে পড়া-লেখা ছেড়ে সংসারের হাল ধরতে সাগরগামী মৎস্য ট্রলারে চাকরি করতেন, তার রোজগার দিয়েই তাদের সংসার চলতো।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পরিবারে লিমন মেজ সন্তান, বড় ছেলে ঢাকায় একটি কলেজে পড়ালেখা করেন। আর ছোট ছেলে চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। হঠাৎ চার মাস আগে লিমনের শারীরিক অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। এক পর্যায়ে লিমনের ব্লাড ক্যান্সার ধরা পরে।

প্রতিবেশী মো. আনোয়ার বলেন, লিমন অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবার সামর্থ্য নাই চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

সাহায্য পাঠানোর ঠিকানা- পিতা মো. আলিউল ইসলামের বিকাশ অ্যাকাউন্ট নম্বর ০১৭১৬-০২৮৬৫৯।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২