• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৪৯:৩৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় শীতার্তদের পাশে ইউএনও নাজমুল

২ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:২৩:৪৫

পীরগাছায় শীতার্তদের পাশে ইউএনও নাজমুল

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় জেঁকে বসেছে শীত। এই শীতে উষ্ণতা ছড়াতে ছিন্নমূল ও ভাসমান শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

১ জানুয়ারি সোমবার দিবাগত রাত ১টায় পীরগাছা রেলওয়ে স্টেশনে ভাসমান মানুষদের জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হন তিনি। খোলা জায়গা থেকে আশ্রয়কেন্দ্রে যেতে রাজি কিনা তাদের কাছে তাও জানতে চেয়েছেন ইউএনও নাজমুল।

এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছালাম, থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা শামছুজ্জামান জনি প্রমুখ।

এক প্রশ্নের জবাবে নাজমুল হক সুমন বলেন, প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ ঘুমিয়ে থাকা শীতার্ত-ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এটা আমার-আপনার সকলের নৈতিক দায়িত্ব।

পীরগাছা রেলওয়ে স্টেশনে শীতবস্ত্র দেয়ার পর চৌধুরাণী রেলওয়ে স্টেশনের পথের ধারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯