• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৭:৪৩ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৩৩

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ১২ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ১৯ শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ শিশু ও হামে আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৬ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ শিশু ছাড়পত্র পেয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৩৩

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ
জনবল নেবে স্কয়ার গ্রুপ
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২