• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৮:৩৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩০ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে খুলনা বিভাগে ডেঙ্গুতে ১ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ৬০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগে ২৮১ জন, বরিশাল বিভাগে ২৩৪ জন, খুলনা বিভাগে ২২৮ জন, রাজশাহী বিভাগে ১৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং রংপুর বিভাগে ৬৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (৩১ অক্টোবর) পর্যন্ত সবমিলিয়ে দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৯৭ জন মারা গেছেন।

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২


বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৫৭



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১