• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৪:৪৮ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। ২৪ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এতে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। এদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭৬ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

আরও পড়ুন

ক্যান্সার ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য

এর আগে, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫





খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১