• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০০:২৪ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিব

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:০৯

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিব
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।

২৪ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খিদমাহ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন

মোহাম্মদপুরে অভিযানে এক নারী ও দুই কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫





খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩