• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৪:৪৭ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল হাজার, একদিনেই ৩ প্রাণহানি

৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:৩০

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল হাজার, একদিনেই ৩ প্রাণহানি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ শিশু। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯০২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১৯। এই সময়ে ১ হাজার ৩৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র: ইউএনবি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি
স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি
৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:১৬