• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২২:৫৮ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৮:৫৪

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০১, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৫ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯, চট্টগ্রামে ১৯৪, খুলনায় ২৪৭, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ ও সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৯৫৪ জন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লোকবল নেবে আড়ং
লোকবল নেবে আড়ং
৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৫




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৮:৫৪



হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর
৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:২১


পর্যটন মন্ত্রীর গাড়ি উল্টোপথে, মামলা
পর্যটন মন্ত্রীর গাড়ি উল্টোপথে, মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:১৫