• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৫৫:২০ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল

২২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪১:৪৯

হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৭ জন।

২২ জুলাই বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০৮ শিশু। এছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯০৪ জন। সব মিলিয়ে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল
হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল
২২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪১:৪৯






Follow Us