• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৫০:২২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩ জুন ২০২৬ সকাল ১১:৪০:৪৮

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এ কার্যক্রম চালু করা হবে।

৩ জুন বুধবার সচিবালয়ে স্বাস্থ্যখাত-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়। এ ছাড়া ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল কিট বক্স সরবরাহের পরিকল্পনাও রয়েছে। এসব কিটে রক্ত, প্রস্রাব ও ডায়াবেটিস পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।

তিনি জানান, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে দেশের প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপূর্ত বিভাগ এ সংক্রান্ত কাজ শুরু করেছে।

তিনি জানান, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালে আধুনিক আইসিইউ সুবিধা থাকবে। আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে হাসপাতালগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পুরোনো ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণ করা হবে।

সূত্র: যমুনা টেলিভিশন অনলাইন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us