নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আজ সোমবার থেকে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ ২০ এপ্রিল সোমবার সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।


এর আগে, হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু করা হয়। পরে ১২ এপ্রিল থেকে তা সম্প্রসারণ করে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় চালু করা হয়।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানিয়েছেন, আগের ধাপগুলোর পাশাপাশি নতুন করে শুরু হওয়া দেশব্যাপী এই অভিযানে মোট প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।
তিনি আরও জানান, ৫ এপ্রিল শুরু হওয়া কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে ১২ মে পর্যন্ত। নতুন করে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ অভিযান সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available